২১ জুন থেকে মেয়েদের অনলাইন ইনোভেশন বুটক্যাম্প

৩১ মে, ২০২১ ১৮:১৮  
আগামী ২১ থেকে ২৫ জুন অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের উদ্ভাবনী বুটক্যাম্প। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তৃতীয়বারের আয়োজন করতে যাচ্ছে এই ক্যাম্পটি। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে  কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেওয়া হবে। ২০১৭ সালে প্রথম পাইলট পর্যায়ে একটি বুটক্যাম্প আয়োজন করেছিল বিডিওএসএন। এরপর ২০১৯ এবং ২০২০ সালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে.৩দিনের দুটি আবাসিক বুটক্যাম্পে অংশ নেন ্সারাদেশ থেকে ৬৫ জন নারী। এবছর অনলাইন আয়োজনের মাধ্যমে যুক্ত করা হবে আরো ৫০জন নবীন এবং আগ্রহী উদ্যোক্তা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া  কিংবা উত্তীর্ণ যে কোন মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত ফরমে আবেদনের পর ফোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফী-এর প্রযোজন হবে না। পুরো ক্যাম্প জুড়ে থাকবে নানা আয়োজন। থাকবে আইডিয়া ভ্যালিডেশন, পিচিং, বিজনেস মডেল ক্যানভাস তৈরী ইত্যাদি। এছাড়াও উদ্যোক্তা সেক্টরে প্রতিষ্ঠিত ব্যাক্তিরা ভার্চুয়ালি যুক্ত হবেন ক্যাম্পের বিভিন্ন সেশনে। ইতোমধ্যেই বিগত বুটক্যাম্পের বেশ কজন অংশগ্রহনকারী-পাথ ফাইন্ডার, শী পাওয়ার এর মত ক্লাউড স্টোরেজ কিংবা অ্যাপ ভিত্তিক কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, শিশুদের মানসিক দক্ষতা ও শিক্ষাপ্রদান মূলক প্রতিষ্ঠান হিউম্যান ফর হিউম্যান পরিচালনা করছেন লিঞ্জা দিপা মন্ডল, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে নিউট্রেপ্রেনার বিডি পরিচালনা করেছেন ফখরুন নাহার আন্না, ই-ফুড স্বাদে ষোল আনা প্রতিষ্ঠা করেছেন তানজিলা প্রিয়াংকা, জুয়েলারি-পোশাক-ক্যাফট আইটেম-গৃহ সজ্জার সামগ্রী নিয়ে নিজের প্রতিষ্ঠান গীতিকা পরিচালনা করছেন রুবানা করিম, দেশ ও দেশের বাইরে নিজের তৈরী চামড়াজাত পণ্য রপ্তানী করছেন শাবাব লেদারের মাকসুদা খাতুন, ঢাকার বিভিন্ন প্রান্তে নিজের তৈরী মিষ্টি সরবরাহ করছেন আশা ফুডের আশা এবং আরো অনেকে। ক্যাম্পের জন্য নিবন্ধন করতে হবে এখানে- https://forms.gle/9h3Qvr69nPTpgkXx9